Responsive Ad

কমদামি লুজ ডায়াপার কি ভাল?

লুজ ডায়াপার (Loose Diaper) নিঃসন্দেহে ভাল। বেশ কয়েকজন মায়ের সাথে কথা বললেও তারা এমন মতামত দেন। এই দুর্মূল্যের বাজারে বাচ্চার ডায়াপারের পেছনে খরচ করতে করতে নাভিশ্বাস উঠে যায় পরিবারগুলোর। সেক্ষেত্রে লুজ ডায়াপার তুলনামূলক সস্তা ও ভাল। নামিদামি কোম্পানিও লুজ ডায়াপার বাজারে ছেড়েছে। 

লুজ ডায়াপার কি ভাল?

নিচের ভিডিওতে একজন মা তার অভিজ্ঞতার বর্ণনা  করেছেন যেখানে তিনি বলছেন, প্রথম বাচ্চার ক্ষেত্রে তিনি কত বেশি পরিমাণ টাকা ডায়াপারের পেছনে খরচ করেছেন এবং দ্বিতীয় বাচ্চার সময় লুজ ডায়াপারের খোঁজ পেয়ে  তিনি আর্থিকভাবে কতটা স্বাচ্ছন্দে আছেন।