Baby Food
পুষ্টিকর বুটের ডালের হালুয়া
বুটের হালুয়াতে আছে উচ্চ ক্যালরি ও নানা পুষ্টিকর খাদ্য। দুধ, ঘি, তেল এর অন্যতম উপাদান।
১০০ গ্রাম বুটের ডালে রয়েছে ৩৭২ কিলোক্যালরি, ২০ দশমিক ৮ গ্রাম আমিষ, ৫৯ দশমিক ৮ গ্রাম শর্করা, ৫ দশমিক ৬ গ্রাম চর্বি এবং ৫৬ মিলিগ্রাম ক্যালসিয়াম। মাত্র এক টুকরা বুটের হালুয়ার মধ্যে আছে ৩২০ কিলোক্যালরি। উচ্চ ক্যালরিসম্পন্ন এই খাবার ছোট থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা খেতে পারবেন। যাঁরা খেলাধুলা করেন, তাঁরা মাঠে নামার আগে বুটের হালুয়া খেলে অনেক বেশি এনার্জি পাবেন।
![]() |
| বুটের ডালের হালুয়া |
আমিষের অভাব আর পুষ্টির চাহিদা পূরণে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় ও সুস্বাদু খাবার বুটের ডাল। যে কারণে বিজ্ঞানীরা বলছেন, যাদের লাল মাংস বা রেড মিট খেতে বারণ, তাদের জন্য এই ডাল হতে পারে চমৎকার খাবার। এছাড়াও কোলেস্টেরলের পরিমাণ কম থাকায় হার্টের রোগ ও ডায়বেটিস নিয়ন্ত্রণেও কাজ করে বুটের ডাল।
ভিডিওতে দেখুন
